SSC এর চাকরি নিল না ১৪ জন। নতুন করে ১৫ জনের চাকরি র সুযোগ হল ।

 দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হল শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, শিক্ষক নিয়োগের জন্য ক্যান্সেলিং প্রক্রিয়া সরল স্কুল সার্ভিস কমিশন। ডাকা হয়েছিল ৬৫ জনকে। যদিও তাঁদের মধ্যে ১৩ জন হাজির হলেন না! আদালতের নির্দেশে পিছনের সারিতে থাকা ৬৫ জন চাকরিপ্রার্থীকে নিয়োগ কাউন্সেলিংয়ে ডাকা হয়েছিল শুক্রবার। তাঁদের ১৩ জন হাজির হননি। একজন আবার স্কুল পছন্দ না হওয়ায় চাকরি নিতেই অস্বীকার করেছেন। প্রশ্ন উঠেছে, তা হলে অপেক্ষা করতে করতে ধৈর্য হারিয়ে তাঁরা কি বিকল্প কোনও পেশা বেছে নিয়েছেন? 

এদিকে, নিয়োগের দাবিতে কয়েক হাজার চাকরিপ্রার্থী গান্ধী মূর্তির পাদদেশে তৃতীয় দফায় অনশন- অবস্থান করছেন। সব মিলিয়ে এই আন্দোলন শুক্রবার ৬৬৩ দিনে পা দিল। জানা গেছে, স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) যে ৫১ জনকে এ দিন নিয়োগের সুপারিশ দিয়েছে, মধ্যশিক্ষা পর্ষদ সোমবার তাঁদের নাম ও স্কুল ওয়েবসাইটে আপলোড করবে। বুধবার নিয়োগপত্র মিলতে পারে।

অন্যদিকে, নবম-দশমে শিক্ষক নিয়োগের পরীক্ষার ওএমআর শিট প্রকাশ হতেই ওয়েটিং লিস্টে থাকা ১৫ জন প্রার্থীর নতুন করে এক নম্বর বেড়ে চাকরির পথ খুলল। কলকাতা হাইকোর্টের নির্দেশে এসএসসি নবম-দশমের ওএমআর শিট গত ২২ ডিসেম্বর প্রকাশ করতেই চাকরির আশা জাগল ওই ১৫ জনের। বিচারপতি অনিরুদ্ধ রায় যাবতীয় নথি দেখে নির্দেশ দিয়েছেন, যে ভুল প্রশ্ন-বিতর্কে উত্তর লিখলেই এক নম্বর করে প্রার্থীদের দেওয়ার নির্দেশ আগেই দিয়েছিল হাইকোর্ট, সেই শর্ত এই আবেদনকারীদের ক্ষেত্রেও প্রযোজ্য। তাই মামলাকারীদের ওই নম্বর দিয়ে তাঁরা চাকরির যোগ্য বিবেচিত হলে দ্রুত চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু করতে হবে। 

Comments

Popular posts from this blog

WB Primary TET Scam 2023: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট,টাকা দিয়ে যাঁরা চাকরি পেয়েছেন তাদের লিস্ট!